ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বুধবার (৪ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তিনি অধ্যাপক ইউনূসকে সম্মানজনক ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ প্রাপ্তির জন্য অভিনন্দন জানান। এই পুরস্কার প্রসঙ্গে ইউনূস বলেন, “এটি এক মহান সম্মান।”
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক—বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, বিমান চলাচলে সহযোগিতা, অভিবাসন, এবং অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়।
এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কর্মসূচি এবং জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ নিয়েও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।
অধ্যাপক ইউনূস জানান, তিনি ৯ জুন ঢাকা ত্যাগ করবেন এবং ১৩ জুন দেশে ফিরবেন। সফরকালে তিনি ব্রিটিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের সামুদ্রিক গবেষণা খাতে সহযোগিতার বিষয়ে ড. ইউনূস যুক্তরাজ্যের কারিগরি সহায়তা এবং ব্রিটিশ গবেষকদের মাধ্যমে প্রশিক্ষণ পেতে আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং ব্রিটিশ উপ-হাইকমিশনার জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী