ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
কাল থেকে টানা ১০ দিনের ছুটি
আজ বুধবার (৪ জুন) ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে ছুটি, চলবে ১৪ জুন পর্যন্ত। ফলে সরকারি চাকরিজীবীরা টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছেন।
এর আগে গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ঈদের আগে দুই শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।
নির্বাহী আদেশে অতিরিক্ত দুই দিনের ছুটি যুক্ত হওয়ায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবার মোট ১০ দিনের টানা ছুটি উপভোগ করতে যাচ্ছেন।
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, গত ৭ মে ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই প্রজ্ঞাপনে জানানো হয়, এই ছুটির ভারসাম্য রক্ষায় ১৭ ও ২৪ মে (দুই শনিবার) সরকারি অফিস খোলা রাখা হবে। এটি ইতোমধ্যে কার্যকর হয়েছে।
আগামী ৫ জুন থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি এবং ১৫ জুন থেকে পুনরায় খুলে যাবে সরকারি অফিসগুলো।
উল্লেখ্য, এর আগে ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পেয়েছিলেন সরকারি কর্মচারীরা। তবে কোরবানির ঈদে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ দিনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ