ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশি হাজিদের সেবায় থাকবে ১৮ টিম
বুধবার (৮ জিলহজ) থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এদিন হজযাত্রীরা মিনার উদ্দেশে যাত্রা করবেন। বাংলাদেশি হাজিদের সেবায় মিনায় নিয়োজিত থাকবে ১৮টি টিম।
আজ মঙ্গলবার (৩ জুন) মক্কা আল মোকাররমায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস থেকে এসব টিম গঠনের নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে সোমবার হজ মনিটরিং কমিটির সভায় হজযাত্রীদের সুশৃঙ্খল, নিরাপদ ও সহজভাবে হজ পালনের লক্ষ্যে ভিন্ন ভিন্ন দায়িত্ব বণ্টনের মাধ্যমে এসব টিম গঠনের সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই হজ কাউন্সিলরের স্বাক্ষরে আদেশটি জারি করা হয়। জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় হজে আগত যাত্রীদের মিনায় পৌঁছানো ও হজ শেষ হলে সেখান থেকে হোটেলে ফিরিয়ে আনার জন্য চারটি পৃথক টিম গঠন করা হয়েছে। এসব টিমে মোট ১০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
হজযাত্রীদের সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা দিতে মিনার ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আরও ছয়টি টিম মোতায়েন থাকবে। এসব স্থানে তিন শিফটে কাজ করবেন প্রশাসনিক, কারিগরি ও সহায়তাকারী টিমের ৮৭ জন কর্মকর্তা-কর্মচারী।
অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের তাবু পরিদর্শনের জন্য গঠন করা হয়েছে আটটি পৃথক দল। মোট ২৩ জন সদস্য এসব টিমে অংশ নেবেন এবং মিনার ৫ নম্বর জোনে বিভিন্ন সেবা কোম্পানির তাবু পরিদর্শন করে প্রয়োজনীয় নজরদারি ও সহায়তা প্রদান করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী