ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ভিসা নিষেধাজ্ঞার জন্য দায়ী আমরা নিজেরাই: পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশি ভিসা নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের পেছনে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের নিজেদের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশে অনেক হোমওয়ার্ক করা হয়েছে। কিন্তু যে সিদ্ধান্তগুলো আমাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে, তার অনেকটাই আমাদেরই দায়। আমাদের দেশের মানুষ এবং বিশেষ করে যারা মানুষ পাঠান, তারাও এই পরিস্থিতির জন্য দায়ী।
তিনি বলেন, মালয়েশিয়ায় আমাদের বিরুদ্ধে কোনো বিরূপ মনোভাব নেই। তবে সেখানেও দেখা গেছে, বৈধপথে যাওয়ার তুলনায় বাংলাদেশি অবৈধ শ্রমিকের সংখ্যা অনেক বেশি। অথচ নেপাল থেকে বৈধপথে যাওয়া শ্রমিকের সংখ্যা আমাদের চেয়ে বেশি। এটি মালয়েশিয়ার দোষ নয়, এটি আমাদের নিজেদের ব্যর্থতা।
তৌহিদ হোসেন আরও বলেন, আমার মনে হয়, আমাদের ঘরদোর গোছানো প্রয়োজন। অনেকেই হয়তো আমার বক্তব্য ভালোভাবে নেবেন না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এই ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে।
উল্লেখ্য, সম্প্রতি কিছু দেশ বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেছে। এর মধ্যে রয়েছে ভিসা জালিয়াতি, ভুয়া নথি এবং অবৈধ অভিবাসনের অভিযোগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী