ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
রোহিঙ্গা সংকটে টেকসই সহায়তার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তায় আরও টেকসই সংহতি ও বর্ধিত সহায়তা নিশ্চিত করে।
তিনি বলেন, এই সহায়তা হতে হবে এমন ধরনের, যা বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য গৃহীত উদ্যোগকে শক্তিশালী করে এবং বিদ্যমান আর্থিক সংকট লাঘবে সহায়ক হয়।
মঙ্গলবার (৩ জুন) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই গুরুত্বারোপ করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট এবং অর্থায়ন ঘাটতির কারণে তৈরি হওয়া নতুন চ্যালেঞ্জগুলো নিয়ে তারা গভীর আলোচনা করেন।
দুই পক্ষই বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পগুলোর শিক্ষা ও অন্যান্য জরুরি সেবা কার্যক্রমে অর্থায়ন হ্রাসের কারণে যে গুরুতর প্রভাব পড়ছে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সহযোগিতার প্রশংসা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি, সংস্কার প্রক্রিয়া এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন।
তিনি জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির পথে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এসময় দেশের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার পরিকল্পনাকে এগিয়ে নিতে জাতিসংঘ কীভাবে আরও কার্যকর সহায়তা দিতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী