ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সেপ্টেম্বরের মধ্যে ৭ শতাংশে নেমে আসবে মূল্যস্ফীতি
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসার আশা প্রকাশ করেছেন। আজ (মঙ্গলবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যাশার কথা জানান। পাশাপাশি মূল্যস্ফীতি কমার সঙ্গে সঙ্গে সুদহারও কমানো হবে বলেও জানান গভর্নর।
গভর্নর বলেন, মূল্যস্ফীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এক্সচেঞ্জ রেট। এটা নিয়ন্ত্রণে আনতে না পারলে পণ্যের দাম বৃদ্ধি পেত। কিন্তু এখন এক্সচেঞ্জ রেট স্বস্তিতে এসেছে। বাজারের ওপর ছাড়ার পরেও তেমন পরিবর্তন হয়নি, যা আস্থা বাড়িয়েছে। মূল্যস্ফীতি এখন সঠিক পথে যাচ্ছে।
তিনি আরও বলেন, পরিসংখ্যান অনুযায়ী খাদ্যমূল্যস্ফীতি প্রায় সাড়ে ১৪ শতাংশ থেকে কমে সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও কমে এখন ১০ শতাংশের নিচে রয়েছে। বিশ্ববাজারে খাদ্য, তেল-গ্যাসের দাম কমার প্রভাবও আমরা পাব। মুদ্রানীতি সংকোচনমূলক রাখা হয়েছে। আশা করছি জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য, বিমান, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ বিভিন্ন আর্থিক খাতের উর্ধ্বতনরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী