ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
উপদেষ্টার বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়া নিয়ে যা জানা গেল
অন্তবর্তীকালীন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়া গেছে— এমন দাবিতে একটি পোস্ট ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ভাইরাল হওয়া ওই ভিডিও’র সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশনে উল্লেখ করা হয়, “উপদেষ্টা আসিফের বাড়িতে মিলল ১২০০ বস্তা চাল। তার বাবাকে জবাব দিতে বললে তিনি ঘুষ দিয়ে পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করেন।”
আজ মঙ্গলবার (৩ জুন) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে একটি পোস্ট দেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
পোস্টে তিনি লেখেন, “নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে এই গুজব ছড়ানো হয়েছে এবং কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা তা প্রচার করেছেন।”
আসিফ মাহমুদ আরও লেখেন, “চাঁদপুরের একটি ঘটনাকে আমার পারিবারিক ঘটনা হিসেবে গুজব ছড়ানো হচ্ছে।”
ক্রীড়া উপদেষ্টা লেখেন, “এই গুজবের পরিপ্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী জনৈক নেতার কর্মীরা আমার বাবাকে উদ্দেশ করে চালচোর, গমচোর স্লোগান দিচ্ছে।”
অভিযোগ করে তিনি লেখেন, “তাদের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বন্ধুরাও শুধু প্রতিহিংসাবশত নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব দিয়ে আমার ও পরিবারের মানহানি করছেন।”
হতাশা প্রকাশ করে তিনি লেখেন, “অথচ জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে তরুণ নেতৃত্ব ও গঠনমূলক রাজনীতির পরিবর্তে প্রতিহিংসা এবং ব্যক্তি আক্রমণের রাজনীতি বেছে নিচ্ছে।”
বিষয়টি নিতান্তই গুজব উল্লেখ করে আসিফ মাহমুদ লেখেন, “আলোচিত ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তির।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী