ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
তারাগঞ্জে ইরানি দম্পতির ওপর হামলা, চারজন কারাগারে
রংপুরের তারাগঞ্জে ঘুরতে গিয়ে হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ইরানি দম্পতি। সোমবার (২ জুন) উপজেলার ঘনিরামপুর রামপুরা জোতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার (৩ জুন) আদালতে হাজির করে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (পুলিশ ফাইল) কৃষ্ণ কমল রায় তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—স্থানীয় বাসিন্দা রশিদুল ইসলাম (৪২), তার স্ত্রী মনোয়ারা বেগম (৩৫), ভাই মেরাজুল ইসলাম (৩৮) এবং রাবেয়া বেগম (৪৫)।
আগামীকাল বুধবার (৪ জুন) তাদের জামিন শুনানির দিন ধার্য রয়েছে বলে জানিয়েছেন মামলার দায়িত্বপ্রাপ্ত জিআরও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মামুন।
পুলিশ জানায়, ইরানি দম্পতি সেলিম রেজা হোসাইনি (৬১) ও ইয়াসিমিন ইয়াজ ডানজু (৫৬) ১৯ মে বাংলাদেশে আসেন। ১ জুন তারা নিজে গাড়ি চালিয়ে ঢাকা থেকে রংপুরে যান। ২ জুন গুগল ম্যাপ ব্যবহার করে ঘুরতে বেরিয়ে পথ ভুলে তারাগঞ্জে পৌঁছান। পানি চাওয়ার জন্য তারা একটি বাড়ির সামনে গাড়ি থামালে ভুল বোঝাবুঝির একপর্যায়ে স্থানীয়রা তাদের প্রতারক সন্দেহে হামলা চালায় এবং পাঁচটি ১০০ ডলারের নোট, মোবাইল ফোন, ঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।
খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল, তারাগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দম্পতিকে উদ্ধার করেন এবং অভিযুক্তদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, মামলার ভিত্তিতে গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে। পাসপোর্ট, একটি ঘড়ি ও একটি ১০০ ডলারের নোট উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ.বি.এম. রুবেল চৌধুরী দাবি করেছেন, আসামিরা সাধারণ মানুষ। ভাষাগত বিভ্রান্তি ও ভয়ের কারণেই ঘটনাটি ঘটেছে, তবে বিষয়টি আদালতে ব্যাখ্যা দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- মন্ত্রীসভায় যুক্ত হচ্ছে আরও ৫ জন