ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
চিকিৎসক সংকট দূর করতে সরকার ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এই বিশেষ বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন পদে ২,৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন ও ফি জমাদান কার্যক্রম শুরু হয়েছে ১ জুন ২০২৫ থেকে, যা চলবে ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে যেসব প্রার্থী ২৫ জুনের পর ইউজার আইডি সংগ্রহ করবেন, তারা ২৮ জুন ২০২৫ সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ পাবেন।
পরীক্ষা ও নম্বর বিন্যাস: ৪৮তম বিশেষ বিসিএসের আওতায় মোট ৩০০ নম্বরের মূল্যায়ন হবে। এর মধ্যে: ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা ।
এমসিকিউ অংশে থাকবে দুটি বিষয়ভিত্তিক ভাগ: মেডিকেল সায়েন্স – ১০০ নম্বর, সাধারণ জ্ঞান ও দক্ষতা ১০০ নম্বর,
যা আবার ভাগ করা হয়েছে: বাংলা – ২০, ইংরেজি – ২০, বাংলাদেশ বিষয়াবলি – ২০, আন্তর্জাতিক বিষয়াবলি – ২০, গাণিতিক যুক্তি – ১০, মানসিক দক্ষতা – ১০।
পরীক্ষার সম্ভাব্য সময়: এমসিকিউ পরীক্ষা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও জাতীয় দৈনিকে জানানো হবে।
এই নিয়োগ কার্যক্রমের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে চিকিৎসক স্বল্পতা দূর করার পাশাপাশি সেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু