ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ২৮ দলের শীর্ষ নেতারা
জাতীয় ঐকমত্য কমিশন বিএনপি, জামায়াতে ইসলামী-সহ ২৮টি রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু করতে যাচ্ছে। ২৮টি রাজনৈতিক দল ও জোটের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং ।
এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল যোগ দেবে বলে জানা গেছে।
ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল সাড়ে ৪টায় এ আলোচনা উদ্বোধন করবেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার গতকাল রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, সংস্কার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকে সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, এই সংলাপের মাধ্যমে আমরা জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারব বলে আশা করছি। সংলাপ হবে ধাপে ধাপে, ধারাবাহিকভাবে সব দলের সঙ্গে।
তিনি আরও জানান, আজকের বৈঠকের পাশাপাশি ঈদের আগে ও পরে আরও একাধিক সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এর আগে, কমিশনের প্রথম দফার আলোচনা ২০ মার্চ শুরু হয়ে ১৯ মে শেষ হয়। ওই পর্যায়ে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মোট ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী