ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন পেয়েছে। সোমবার (২ জুন) সকালে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হওয়া এ বৈঠকে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট পাস হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সূত্র জানায়, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তব্য রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন ভবনে যাচ্ছেন। বিকেল ৩টা থেকে বাজেটের পূর্ব-রেকর্ডকৃত ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হবে। পাশাপাশি বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড নিয়ে একযোগে বাজেট ভাষণ প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে আলোচনার প্রথম দফায় থাকা মতানৈক্যগুলো নিরসনে আজ থেকে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেল সাড়ে ৪টায় এই সংলাপের সূচনা করবেন কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন বিষয়ে গঠিত পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য এই ঐকমত্য কমিশন গঠিত হয়। গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম ধাপের সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ