ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রংপুরের ঘটনার নেপথ্যে সারজিস আলমের বার্তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জাতীয় পার্টিকে (জাপা) আওয়ামী লীগের ‘বি টিম’ বলে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেন রংপুরে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে ‘সামান্য অগ্নিকাণ্ড’ নিয়ে যেভাবে প্রচার ও কার্যক্রম চালানো হয়েছে তা অত্যন্ত নাটকীয় এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তার ভাষায়, গত ৯ মাসে আওয়ামী লীগের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন কিংবা সেনাবাহিনীর তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। অথচ একটি ‘নিরীহ ঘটনা’কে কেন্দ্র করে এমন অতিসক্রিয়তা রাজনৈতিক উদ্দেশ্যেই করা হচ্ছে।
রোববার (১ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি বিশদ স্ট্যাটাসে সারজিস এসব মন্তব্য করেন।
এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুরের পায়রা চত্বরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দুই নেতার সঙ্গে সেনা সদস্যদের কথোপকথনের পর ঘটনাস্থলে উপস্থিত হন সারজিস আলম। রাত দুইটার দিকে তিনি আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও ইমরান আহমেদকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যান।
পরদিন রোববার তিনি ‘রংপুর ও আওয়ামী লীগের B Team জাতীয় পার্টি ইস্যু!’ শিরোনামে দেওয়া পোস্টে আরও একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন।
সারজিসের অভিযোগের মূল পয়েন্টসমূহ:
১. আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় জাপার বিক্ষোভ:
তিনি দাবি করেন রংপুরে আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় ‘অবৈধভাবে বারবার নির্বাচিত’ মেয়র মোস্তফার নেতৃত্বে জাপা, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা বিক্ষোভ করেছে।
২. বিরোধীদল সেজে সুবিধা ভোগ:
সারজিস বলেন, জাপা আওয়ামী লীগের সঙ্গে আপস করে বিরোধীদল সেজে সব রাষ্ট্রীয় সুবিধা নিয়েছে যেখানে বিএনপি-জামায়াত অত্যাচার সহ্য করেও নির্বাচন থেকে বিরত ছিল।
৩. ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভে হামলা:
জি এম কাদেরের বিরুদ্ধে অহিংস প্রতিবাদে জাপা কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
৪. সামান্য আগুনে সেনা অভিযান অথচ দুর্নীতিবাজদের ছাড়:
জি এম কাদেরের বাড়ির বাইকে আগুন লাগাকে কেন্দ্র করে সেনাবাহিনী বড় ধরনের অভিযান শুরু করলেও গত ৯ মাসে আওয়ামী লীগের দুর্নীতিবাজ, খুনি ও সন্ত্রাসীদের ধরতে তেমন কোনো অভিযান হয়নি বলে অভিযোগ সারজিসের।
স্ট্যাটাসে সারজিস অভিযোগ করেন, মেয়র মোস্তফা একাধিক অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে কোটি কোটি টাকা লুটপাট করেছেন। অথচ তাকে ধরতে কোনো অভিযান হয়নি বরং জাপার সঙ্গে মিলে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে।
তিনি বলেন, "বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা যথেষ্ট সম্মানের জায়গায় রাখি। কিন্তু ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে তাদেরও একটি স্পষ্ট অবস্থান ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করি।"
সারজিস আলমের এই স্ট্যাটাস রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। বিশেষ করে সেনা অভিযানের সময়সূচি ও উদ্দেশ্য নিয়ে তাঁর প্রশ্ন তুলেছে নতুন করে রাজনৈতিক পক্ষপাতিত্ব ও ‘রাজনৈতিক নাটকের’ আশঙ্কা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি