×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

২০২৫ জুন ০২ ১০:৪৬:২০

যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের কারণে আজ সোমবার (২ জুন) ঢাকা ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ ১১ ঘণ্টা বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ রোববার (১ জুন) এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকার টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল ও মৃধাবাড়ী এলাকায়।

এছাড়া আশপাশের অঞ্চলে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানানো হয়েছে।

তিতাস গ্যাস গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত