ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিচ হ্যাচারি: ঝলমলে অবস্থান থেকে হঠাৎ অন্ধকারে!
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বিচ হ্যাচারির শেয়ার নিয়ে সম্প্রতি বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। গত দুই মাস ধরে শীর্ষ লেনদেনকারী শেয়ারের তালিকায় অবস্থান করার পর হঠাৎ করেই কোম্পানিটির শেয়ার রোববার (০১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ লেনদেন তালিকা থেকে ছিটকে পড়ে। নেমে যায় ১২ নম্বর অবস্থানে। এছাড়া, শেয়ারটির দামও এখন নেমে এসেছে দুই বছরের তলানিতে। শেয়ারটির এমন আকস্মিক পতন বিনিয়োগকারীদের মধ্যে বিস্ময় ও উদ্বেগ সৃষ্টি করেছে।
দাম ও লেনদেনের বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরের ১১ মার্চ বিচ হ্যাচারির শেয়ারের দাম ছিল ১২৫ টাকা, যা আজ নেমে লেনদেন হয়েছে ৪২ টাকায়—গত দুই বছরের মধ্যে এটি সর্বনিম্ন স্তর। অন্যদিকে, গত ২৪ এপ্রিল ও ৬ মে কোম্পানিটির যথাক্রমে ৭৮ লাখ ও ৯০ লাখের বেশি শেয়ার লেনদেন হয়েছিল, যা ছিল গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের নজির। সে তুলনায় বর্তমান দরপতন ও লেনদেনের নিম্নমুখিতা বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলছে।
কোম্পানিটির সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৪ – মার্চ ২০২৫) শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৮৫ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি (১ টাকা ৯২ পয়সা)। পাশাপাশি, ২০২৪ সালে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যেখানে আগের বছর ছিল ২ শতাংশ ক্যাশ। অর্থাৎ আয় ও ডিভিডেন্ড—দুটিই ইতিবাচকভাবে বেড়েছে।
এমন ইতিবাচক মৌলিক তথ্যের মধ্যেও শেয়ারের আকস্মিক দরপতন ও লেনদেন কমে যাওয়া বাজার বিশ্লেষকদের প্রশ্নে ফেলেছে। কেউ বলছেন, বড় বিনিয়োগকারীরা হয়তো শেয়ার বিক্রি করে বের হয়ে গেছেন। অন্যরা মনে করছেন, বাজারে বড় খেলোয়াড়রা সাময়িক বিরতিতে আছেন এবং শিগগিরই আবার সক্রিয় হতে পারেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)