ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রদীপ বৈদ্য (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার বাড়ি নিশ্চিন্তপুর গ্রামে, বাবার নাম শৈলেন্দ্র বৈদ্য।
শনিবার (৩১ মে) দিবাগত রাতের শেষ ভাগে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার কৈলাশহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ৫৭ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। প্রদীপের বাঁ পায়ে গুলি লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
কুলাউড়া শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দরুদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রয়েছে।
এ ব্যাপারে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, তারা লোকমুখে শুনেছেন, তবে এব্যাপারে কোন জিডি বা মিসিংয়ের অভিযোগ কেউ করেনি। বিএসএফের পক্ষ থেকেও তাদের কিছু জানায়নি। তবে বিভিন্ন মাধ্যমে ভারতের কৈলাশহর হাসপাতালে তার লাশ রয়েছে বলে জেনেছেন তিনি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছার বলেন, বিষয়টি যেহেতু সীমান্তে, সীমান্তের দায়িত্ব বিজিবির, তবে আমরা শুনেছি বিএসএফ কর্তৃক একজন গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে, বর্তমানে তার মৃতদেহ ভারতে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ