ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
রংপুরের রাজপথে ফেরার হুঁশিয়ারি সারজিস আলমের
ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম জানিয়েছেন মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে- এইটা করার সুযোগ এখন আর নেই।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার মধ্যরাতে সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকেছিল। খবর পেয়ে সেখানে ছুটে যান এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।
এ সময় সারজিসের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম।
তিনি সারজিস আলমকে বলেন, শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো- যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেওয়া যে- না, এইটা করার সুযোগ নেই এখন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুর সেনপাড়া দ্য স্কাই ভিউ বাসভবনে গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডেকে জিজ্ঞসাবাদ করা হয়।
গত রাতে এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, রংপুরে ফ্যাসিস্ট দোসরদের গ্রেপ্তার না করে বরং অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল আবার রংপুরের রাজপথেই দেখা হবে।
পরে সেনাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারজিস আলম বলেন, তদন্তের স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, কিংবা বিএনপি, জামায়াত বা এনসিপির যেকোনো নেতাকর্মী—প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, সেটি আমরা সমর্থন করি। তবে রাত ১টা-২টার মতো সময় বেছে নেওয়া স্বাভাবিক নয় এবং তা অনেকটাই দৃষ্টিকটু। আমাদের প্রত্যাশা, ভবিষ্যতে এমন প্রয়োজন হলে অফিস সময়েই, দিনের আলোতেই সংশ্লিষ্টদের ডেকে নেওয়া হোক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী