ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নতুন টাকা কবে পাবেন গ্রাহকরা, মিলবে যেসব ব্যাংকে
নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১,০০০ টাকার নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে প্রায় ২০০ কোটি টাকার নতুন নোট আজ (১ জুন) ১১টি বাণিজ্যিক ব্যাংকে সরবরাহ করা হয়েছে। তবে গ্রাহকরা আগামীকাল থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে এসব নতুন সংগ্রহ করতে পারবেন।
নতুন এই নোটগুলো সরবরাহ করা হচ্ছে: সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক এই ১১টি ব্যাংকের মাধ্যমে।
২০ টাকার নোটে রয়েছে কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারের চিত্র এবং এতে রয়েছে ৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য।৫০ টাকার নোটে আছে আহসান মঞ্জিল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’, যাতে রয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য।১,০০০ টাকার নতুন নোটে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় সংসদ ভবনের ছবি রয়েছে। এই নোটে ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে।
প্রতিটি নোটে জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখাবয়ব, যা নোটের নিরাপত্তা ও নান্দনিকতা আরও বৃদ্ধি করেছে।
এসব নতুন নোট ২ জুন থেকে সারাদেশে গ্রাহকদের মাঝে বিতরণ শুরু হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত