ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল, আজ শুনানি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের উদ্যোগ নিয়েছে। আজ রোববার (১ জুন), আনুষ্ঠানিকভাবে এই অভিযোগপত্র জমা দেওয়ার কথা রয়েছে। শুনানিটি সরাসরি সম্প্রচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছে, ইতোমধ্যে মাধ্যমে পরীক্ষামূলক ভাবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচার সম্পন্ন হয়েছে।
এর আগে, গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জুলাই-আগস্ট মাসজুড়ে সংঘটিত দেশব্যাপী সহিংসতা ও গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে একটি অভিযোগপত্র জমা দেয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও পাঁচটি পৃথক অভিযোগ আনা হয়েছে।
আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আয়োজিত অধিকার-এর এক সেমিনারে চিফ প্রসিকিউটর জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মামলাটির বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, অভিযোগ গৃহীত হলে শুনানি শুরু হবে এবং মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হবে। শুনানিটি রোববার ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
এটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হওয়া দ্বিতীয় মামলা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী