ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে রায় দিল আপিল বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় আপিল বিভাগ বাতিল করেছেন।
রোববার (১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ জামায়াতের আপিল গ্রহণ করে এই রায় দেন।
দলটির আইনজীবীরা জানিয়েছে এ রায়ের ফলে নির্বাচন কমিশনের দেওয়া জামায়াতের নিবন্ধন বৈধ বলে গণ্য হবে।
এর আগে ১৪ মে এই মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট ১ জুন রায়ের দিন ধার্য করেন। জামায়াতের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও এহসান এ সিদ্দিক। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
জামায়াতে ইসলামীকে ২০০৮ সালের ৪ নভেম্বর সাময়িক নিবন্ধন দেওয়া হয়। পরবর্তী বছর বাংলাদেশের তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসান-সহ ২৫ জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।
রিটে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নির্বাচন কমিশন-সহ চারজনকে বিবাদী করা হয়। তারা জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি জানান।
২০০৯ সালের ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। এরপর ২০১০ ও ২০১২ সালে জামায়াত তাদের গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশনে জমা দেয়।
হাইকোর্টের লার্জার বেঞ্চ ২০১৩ সালের ১ আগস্ট নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করেন। আদালত তখন জামায়াতে ইসলামিকে আপিলের অনুমতিও দেন।
তারপর আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের আপিল খারিজ করে।
এরপর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতনের পর জামায়াত নিষিদ্ধের আবেদন বাতিলের উদ্যোগ নেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী