×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে সব গেট

২০২৫ জুন ০১ ১০:০৯:১১

বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে সব গেট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টির কারণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। পানি নিয়ন্ত্রণে শনিবার (৩১ মে) রাত ১০টা থেকে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

রাত ১০টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি সমতল ছিল ৫১ দশমিক ৮৬ মিটার (অটো গেজ অনুযায়ী), যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচে বিপৎসীমা: ৫২.১৫ মিটার।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, রোববার (১ জুন) সকাল ৬টার মধ্যে পানি আরও ১৫ সেন্টিমিটার বাড়েছে। তবে এরপর পানি ধীরে ধীরে কমতে পারে বলে আশা করা হচ্ছে।

তিস্তার উজানে, ভারতের গজলডোবা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১২০ সেন্টিমিটার। শুক্রবার (৩০ মে) রাত ৯টায় সেখানে পানি ছিল ১১০.৩০ মিটার, যা বর্তমানে কিছুটা কমতে শুরু করেছে। অন্যদিকে দোমহনী পয়েন্টে পানি বেড়ে হয়েছে ৮৫.৬৩ মিটার যা বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক নূরুল ইসলাম জানান, কয়েকদিন ধরে তিস্তার পানি ক্রমাগত বাড়ছে। ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত