ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
চলতি সপ্তাহে ৪ কোম্পানির এজিএম
চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। কোম্পানিগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, আইডিএলসি, সি পার্ল হোটেল এবং আইপিডিসি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
নিচে কোম্পানিগুলোর এজিএমের তারিখ, সময় ও বিষয় তুলে ধরা হলো-
আইপিডিসি ফাইন্যান্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, বাকী ৫ শতাংশ বোনাস।
আগামী ২ জুন সকাল সাড়ে ৯টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কো¤ এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮৮ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৩ পয়সা।
সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
কোম্পানিটির এজিএম আগামী ০২ জুন অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৫ টাকা ৮১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৪৯ পয়সা।
আইডিএলসি ফাইন্যান্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও বাকী ৫ শতাংশ স্টক। কোম্পানিটির এজিএম আগামী ৩ জুন, বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮২ পয়সা, আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৬৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৮ টাকা ২৬ পয়সা।
মিডল্যান্ড ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ডিভিডেন্ডে ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ বোনাস।
ব্যাংকটির এজিএম আগামী ০৪ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজিএমে উপস্থিত বিনিয়োগকারীদের সম্মতিতে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের সম্ভাবনা রয়েছে।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)