ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়’
বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিচার ও কাঠামোগত সংস্কারের আগে জাতীয় নির্বাচন আয়োজন না করার আহ্বান জানিয়েছে।
শনিবার (৩১ মে) কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, তবে সেটি যেনতেন নির্বাচন নয়। আমরা চাই—আগে অন্যায় ও হত্যার বিচার হোক, এরপর রাজনৈতিক সংস্কার, তারপর নির্বাচন অনুষ্ঠিত হোক।"
তিনি বলেন, “২০১৪ সালে ছিল বিনা ভোটের নির্বাচন, ২০১৮-তে দিনের ভোট রাতে হয়েছে, আর ২০২৪ সালে নিজেরা নিজেরা ভোট দিয়ে একটি প্রহসনের নির্বাচন করেছে। ভোট ও গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে, তাদের বিচার আগে হওয়া জরুরি।”
মুজিবুর রহমান আরও বলেন, ভোট আমার অধিকার—আমি দেব, যাকে ইচ্ছা। কিন্তু তারা বলেছে, তোমারটাও আমি দেব। এভাবেই ভোট ব্যবস্থা ও গণতন্ত্রকে মেরে ফেলা হয়েছে। মৃত ভোট ব্যবস্থায় আর নির্বাচন চলতে পারে না।
দুই দশক পর আয়োজিত এই সম্মেলনে জেলার ১৩ উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা মিছিলসহ অংশ নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি