ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পতনের বাজারেও লেনদেন বেড়েছে আট খাতে
বিদায়ী সপ্তাহে (২৪-২৯ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর সবগুলো সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে। এর মধ্যেও সপ্তাহজুড়ে টাকার অংকে লেনদেন বেড়েছে ৮ খাতে। খাতগুলো হলো- ভ্রমণ ও অবকাশ, সিরামিকস, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, পাট, খাদ্য ও আনুষঙ্গিক, টেলিকমিউনিকেশন এবং বস্ত্র খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী সপ্তাহে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে ভ্রমণ ও অবকাশ খাতে। গত সপ্তাহে এই খাতে লেনদেন হয়েছে ৪ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকার। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকা বা ৫৪ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিরামিকস খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে লেনদেন হয়েছে ১০ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকা বা ৩২.৪২ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২০ কোটি ৭৯ লাখ ১০ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকা বা ২২.৮৩ শতাংশ।
অন্য খাতগুলোর মধ্যে- বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩ কোটি ২২ লাখ ১০ হাজার টাকা বা ১৬.৩৮ শতাংশ, পাট খাতে ৮ লাখ ৬০ হাজার টাকা বা ১৫.৪৪ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১ কোটি ৬৬ লাখ টাকা বা ৫.৫৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২০ লাখ ৯০ হাজার টাকা বা ৫.১৪ শতাংশ এবং বস্ত্র খাতে ৪৩ লাখ টাকা বা ১.৭৭ শতাংশ লেনদেন বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)