ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বিমান খাতে মার্কিন সহযোগিতা চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: দেশের বিমান পরিবহন খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠকে সহযোগিতার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
বুধবার (৩ মার্চ) সকাল ১১টায় সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিমান খাতের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়।
এ সময় দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সম্প্রসারণ ও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে পারস্পরিক অংশীদারিত্ব বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত