ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল ও নির্বাচন কমিটি বাতিল করেছে বিএসইসি
শেয়ারবাজারে নতুন শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ ইস্যুর পথ সুগম করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল এবং এর নির্বাচন কমিটি বাতিল করেছে।
বৃহস্পতিবার (৩০ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসইসি এই দুই কমিটি বাতিলের নির্দেশনা জারি করে।
২০২২ সালের ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল) বিধিমালা’র আলোকে ২০২৩ সালে কমিশন প্রথমে একটি নির্বাচন কমিটি গঠন করে। পরবর্তীতে সেই কমিটির সুপারিশের ভিত্তিতে একই বছর শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠন করা হয়।
বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শিগগিরই নতুন একটি নির্বাচন কমিটি গঠন করা হবে এবং তাদের সুপারিশ অনুযায়ী একটি নতুন শরিয়াহ কাউন্সিল গঠিত হবে।
তিনি আরও জানান, বতর্মান কমিটিগুলোর কয়েকজন সদস্য নিয়ে বিতর্ক রয়েছে, সেই কারণেই এই দুই কমিটি বাতিল করা হয়েছে।
এর আগে শরিয়াহ সম্মত সিকিউরিটিজের পরিধি বাড়াতে একটি বিধিমালা প্রণয়ন করেছিল বিএসইসি। ২০২২ সালের ১৬ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল) বিধিমালা, ২০২২ নামে গেজেটটি প্রকাশ করা হয়।
শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের কাজ হলো- বিএসইসির চাহিদা অনুসারে বিভিন্ন ইস্যুতে পরামর্শ দেয়া, শরিয়াহ-সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন, ইসলামী শরিয়াহসম্মত সিকিউরিটিজের মান প্রণয়ন, কোনো সিকিউরিটিজ শরিয়াহ সম্মত কি না-সে বিষয়ে মতামত দেয়া।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)