ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বিনিয়োগকারীদের প্রস্তাবে সাড়া, আসছে শেয়ারবাজারবান্ধব বাজেট
আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শেয়ারবাজার উন্নয়নে ইতিবাচক ও সহায়ক পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, "সরকার শেয়ারবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে। শেয়ারবাজারের উন্নয়নে সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়া হবে।"
বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস হলে বিনিয়োগকারী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মো. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, বিএসইসির নির্বাহী পরিচালক ও পরিচালকরা। বিনিয়োগকারী সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনিয়োগকারীদের পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করা হয়।
প্রস্তাবনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল:
(০১) তারল্য সংকট দূরীকরণে নতুন ফান্ডের উদ্যোগ ও আইসিবির বাজার সহায়ক ভূমিকা জোরদার
(০২) ডিভিডেন্ড ট্যাক্স ও ক্যাপিটাল গেইন ট্যাক্স মওকুফ
(০৩) শেয়ার বাইব্যাক আইন চালুর দাবি
(০৪) ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে বিনিয়োগকারী সুরক্ষা নিশ্চিত
(০৫) অনিয়ম ও কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ
(০৬) বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন
(০৭) ভালো মৌলভিত্তির কোম্পানি এবং বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত করতে উদ্যোগ
(০৮) মিউচুয়াল ফান্ড খাতের পুনরুজ্জীবন ও স্বচ্ছতা বৃদ্ধির আহ্বান
(০৯) অপ্রদর্শিত আয় শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ
(১০) অডিটরদের জবাবদিহিতা নিশ্চিত ও আর্থিক বিবরণীর স্বচ্ছতা বাড়ানো
(১১) স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা প্রণয়ন
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)