ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দুই খাতের চাপে থমকে গেল বাজারের বড় উত্থান
টানা ছয় কার্যদিবসের পতনের পর আজ বৃহস্পতিবার (২৯ মে) ঢাকার শেয়ারবাজারে সূচক ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেখা গেলেও তা শেষ পর্যন্ত ধরে রাখা যায়নি। দিনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ২৭ পয়েন্ট কমে লেনদেন হলেও বেলা সাড়ে ১২টার দিকে তা ৪৭ পয়েন্ট বেড়ে যায়।
তবে বাজারের এই ঊর্ধ্বমুখী ধারা স্থায়ী হয়নি। ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতের নেতিবাচক পারফরম্যান্স বড় ধরনের উত্থানকে থামিয়ে দেয়।
ডিএসইর তথ্যানুসারে, এদিন ব্যাংক খাতে ২৫.৭১ শতাংশ কোম্পানির দর বাড়লেও ৪২.৮৬ শতাংশ কোম্পানির দর কমেছে। ইন্স্যুরেন্স খাতে চিত্র আরও নেতিবাচক—মাত্র ২৪.৩৯ শতাংশ কোম্পানির দর বাড়লেও ৫৮.৫৪ শতাংশ কোম্পানির দর কমেছে।
বিশ্লেষকদের মতে, চলতি বছর ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতের বেশ কিছু কোম্পানি বিনিয়োগকারীদের প্রত্যাশার তুলনায় কম ডিভিডেন্ড ঘোষণা করেছে। বিশেষ করে ব্যাংক খাতে ডিভিডেন্ড বিপর্যয় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে, যার প্রভাবে বেড়েছে শেয়ার বিক্রির চাপ।
এর ফলে বড় মূলধনী কোম্পানিগুলোর সক্রিয়তায় সূচক কিছুটা বাড়লেও, ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতের নেতিবাচক ধারাই বাজারের উত্থান ধরে রাখতে দেয়নি। বাজারসংশ্লিষ্টরা বলছেন, এই দুই খাতের দুর্বল পারফরম্যান্স অন্যান্য খাতেও নেতিবাচক প্রভাব ফেলছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)