ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনোয়ারা বেগম গ্রেপ্তার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, অধ্যাপক আনোয়ারা বেগমের বিরুদ্ধে একটি হত্যা প্রচেষ্টার মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা থাকায় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রশাসনের প্রতিক্রিয়া
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক সংবাদ মাধ্যমকে জানান, অধ্যাপক আনোয়ারা বেগম আজ ক্যাম্পাসে আসবেন, এমন কোনো তথ্য আমাদের কাছে ছিল না। মামলার বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত নয়। শুনেছি পুলিশ তাঁকে ক্যাম্পাসের বাইরে থেকে গ্রেপ্তার করেছে।
তবে প্রশ্ন উঠেছে, মামলার আসামি থাকা সত্ত্বেও কেন তাঁকে বিশ্ববিদ্যালয়ের ‘আপগ্রেডেশন বোর্ড’-এর কাজে যুক্ত করা হয়েছিল? এ বিষয়ে জানতে চাওয়া হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মেজবাহ উল আজম সওদাগর সংবাদ মাধ্যমকে বলেন, বোর্ডে নাম মনোনয়ন দেয় রাষ্ট্রপতি। বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে বাদ দেওয়ার সুপারিশ করা হলেও তা এখনও কার্যকর হয়নি। বিভাগের পক্ষ থেকে তাঁকে ডাকা হয়নি, রেজিস্ট্রার দপ্তর থেকেই চিঠি গেছে।
মামলার বাদীর অভিযোগ
এই ঘটনায় মামলার বাদী সুজন মোল্লা অভিযোগ করেন, অধ্যাপক আনোয়ারা বেগম রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। তিনি ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের রাজাকার বলে আখ্যা দিতেন এবং প্রকাশ্যে বলতেন—এদের গুলি করে মারা উচিত। তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য থাকাকালীন সময়েও ছাত্রলীগ ছাড়া অন্য কাউকে বিসিএসে উত্তীর্ণ হতে দিতেন না।
তিনি আরও দাবি করেন, জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্রদের দমনে তিনি ছাত্রলীগকে আর্থিক সহায়তা করেছিলেন এবং প্রশাসনে দলীয় লোক বসাতে সহায়তা করেছেন। তাঁর বিচার চাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী