ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, যেখানে দেখবেন
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে প্রত্যাশার চেয়ে বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ হেরে সমালোচনার মুখে পড়ে লিটন দাসের দল। সেই হতাশা কাটিয়ে উঠতেই আজ (২৮ মে) শুরু হচ্ছে নতুন চ্যালেঞ্জ—পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায়।
পরিসংখ্যান বলছে, চ্যালেঞ্জটা কঠিন।
এখন পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে পাকিস্তান জিতেছে ১৬টি, বাংলাদেশ মাত্র ৩টি। ২০১৬ সালের পর থেকে পাকিস্তানের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশের মূল দল। সর্বশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে এডিলেডে পাকিস্তানের কাছে পাঁচ উইকেটে হেরে যায় টাইগাররা।
দলগত পরিবর্তন ও প্রস্তুতি
এই সিরিজে পাকিস্তান বিশ্রাম দিয়েছে পেস তারকা শাহিন শাহ আফ্রিদিকে। থাকছেন না বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানও। তাদের পরিবর্তে পিএসএলে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের নিয়েই গড়া হয়েছে দলটি।
বাংলাদেশ দলে ইনজুরির কারণে নেই মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। নতুন করে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও পেসার সৈয়দ খালেদ আহমেদ।
ম্যাচ দেখা যাবে যেসব মাধ্যমে:
বাংলাদেশে এই সিরিজ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং ট্যাপম্যাড অ্যাপ। পাকিস্তানে দেখা যাবে টেন স্পোর্টস ও এ স্পোর্টস, অনলাইনে স্ট্রিম হবে তামাশা ও ট্যাপম্যাড অ্যাপে।
অন্যান্য অঞ্চলে:
আফ্রিকা: সুপার স্পোর্ট
যুক্তরাজ্য: ARY Digital
মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়া: ক্রিকবাজ
শ্রীলঙ্কা: Dialog
উত্তর আমেরিকা: Willow TV
ম্যাচ সূচি:
১ম টি-টোয়েন্টি: ২৮ মে
২য় টি-টোয়েন্টি: ৩০ মে
৩য় টি-টোয়েন্টি: ১ জুন
সব ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
ক্রিকেটপ্রেমীদের জন্য উত্তেজনায় ভরা একটি সিরিজ অপেক্ষা করছে—দেখা যাক লিটন দাসের দল কতটা ঘুরে দাঁড়াতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)