ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল
শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারক কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির পক্ষ থেকে জমা দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-উপাত্ত কমিশনের সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা-পরবর্তী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কমিশনের পরিচালক ও মুখপাত্র আবুল কালাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাইট শেয়ার ইস্যুর জন্য কমিশনের কাছে কোম্পানিটি যে প্রস্তাবনা দাখিল করেছিল, তা যাচাই-বাছাই করে কমিশন সন্তুষ্ট হতে পারেনি। ফলে তাদের আবেদনটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, জিপিএইচ ইস্পাত ১:৩ অনুপাতে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১০ টাকা অভিহিত মূল্য ও ৫ টাকা প্রিমিয়ামসহ মোট ১৫ টাকা দামে প্রায় ১৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ৪৮৫টি সাধারণ শেয়ার ছাড়ার পরিকল্পনা করেছিল। এই প্রক্রিয়ায় তারা বাজার থেকে ২৪১ কোটি ৯৪ লাখ ১৭ হাজার ২৭৫ টাকা সংগ্রহ করতে চেয়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)