ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ; দেখবেন যেভাবে
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজে লজ্জাজনক হার ভুলে আগামীকাল নতুন প্রত্যাশা নিয়ে মাঠে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
আমিরাতের বিপক্ষে ফেভারিট হিসেবেই সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে হতাশ হতে হয় টাইগারদের। সেই ক্ষত ভুলে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এটাই প্রত্যাশা।
পাকিস্তানের বিপক্ষে অতীত পরিসংখ্যান বলছে, আন্ডারডগ হিসেবেই খেলবে সফরকারীরা। দুই দল এর আগে টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ১৯ বার। যার মধ্যে পাকিস্তান জয় পেয়েছে ১৬ ম্যাচে, আর বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টিতে। ২০১৬ সালের পর আর পাকিস্তানের বিপক্ষে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।
শেষবার ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এডিলেডে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে পাঁচ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান। এবারের সিরিজে অবশ্য বিশ্রামে আছেন শাহিন আফ্রিদি। দলে রাখা হয়নি দুই তারকা ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকেও। পিএসএলে দারুণ পারফরম্যান্স করা তরুণ ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে পাকিস্তানের দল। তারাই মুখোমুখি হবে বাংলাদেশের বিরুদ্ধে।
এদিকে ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও ব্যাটার সৌম্য সরকার। বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও পেসার সৈয়দ খালেদ আহমেদ।
যেভাবে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজজিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের সম্প্রচারে কিছুটা জটিলতা থাকলেও পাকিস্তান সিরিজের ক্ষেত্রে তা নেই। এবারের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে বেসরকারি চ্যানেল টি স্পোর্টস। পাশাপাশি ট্যাপম্যাড অ্যাপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা।
পাকিস্তানে এই সিরিজের খেলা দেখা যাবে টেন স্পোর্টস ও এ স্পোর্টস চ্যানেলে। অনলাইন স্ট্রিমিংয়ের জন্য দেশটির দর্শকরা ব্যবহার করতে পারবেন তামাশা ও ট্যাপম্যাড অ্যাপ।
বিশ্বের অন্যান্য অঞ্চলে সম্প্রচারকারী চ্যানেলসমূহ:
আফ্রিকায়: সুপার স্পোর্ট, যুক্তরাজ্যে: এআরওয়াই ডিজিটাল, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ায়: ক্রিকবাজ, শ্রীলঙ্কায়: ডায়লগ, উত্তর আমেরিকায়: উইলো টিভি
সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যথাক্রমে ২৮ মে, ৩০ মে এবং ১ জুন। ম্যাচগুলো বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)