ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
লিভারপুলের বিজয় উৎসবে ভয়াবহ দুর্ঘটনা, আহত ২৭
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের আনন্দঘন মুহূর্তটি রূপ নিল এক মর্মান্তিক দুর্ঘটনায়। লিভারপুল শহরে সোমবার (২৬ মে) আয়োজিত বিজয় শোভাযাত্রায় গাড়ি উঠে গেলে অন্তত ২৭ জন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
লিভারপুল ফুটবল ক্লাবের বিজয় উদযাপনে হাজারো সমর্থক রাস্তায় ভিড় করেন। খেলোয়াড়দের ছাদখোলা বাস ট্রফি নিয়ে শহরের কেন্দ্র পেরিয়ে যাওয়ার মাত্র ১০ মিনিট পরেই হঠাৎ একটি গাড়ি জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, চারজন সরাসরি গাড়ির নিচে চাপা পড়েন, যাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ঘটনার পরপরই পুলিশ ৫৩ বছর বয়সি এক শ্বেতাঙ্গ ব্রিটিশ পুরুষকে আটক করে। ধারণা করা হচ্ছে, তিনিই গাড়ির চালক। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট নয়, এটি একটি ‘বিচ্ছিন্ন’ ঘটনা।
পুলিশের ডেপুটি চিফ কনস্টেবল জেনি সিমস বলেন, “আমরা বিশ্বাস করি এটি একক ও উদ্দেশ্যবিহীন একটি ঘটনা, এর সঙ্গে আর কেউ জড়িত নেই।”
ঘটনাস্থলেই ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। লিভারপুল অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, হাসপাতালে নেওয়া ২৭ জন আহতের মধ্যে চারজন শিশু রয়েছে। একটি শিশু ও একজন প্রাপ্তবয়স্কের অবস্থা আশঙ্কাজনক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)