ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সিডিবিএলকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে ডিবিএ’র চিঠি
স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-কে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও শেয়ারবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছে।
ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলামের স্বাক্ষরিত চিঠিটি ড. আনিসুজ্জামান চৌধুরীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। একই চিঠির কপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
সিডিবিএল ২০০০ সালের ২০ আগস্ট প্রতিষ্ঠিত হয়। এটি এশীয় উন্নয়ন ব্যাংকের কারিগরি সহায়তায় এবং বিভিন্ন জাতীয়করণকৃত, বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, পাবলিকলি লিস্টেড কোম্পানি, বীমা কোম্পানি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অর্থায়নে গঠিত হয়। এই প্রতিষ্ঠানগুলো স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে সিডিবিএলের মালিকানা বহন করে।
প্রাথমিক উদ্দেশ্য ছিল পেপারভিত্তিক সিকিউরিটিজ ব্যবস্থা থেকে ইলেকট্রনিক সিস্টেমে রূপান্তর ঘটিয়ে দেশের শেয়ারবাজার আধুনিকীকরণ করা, দক্ষতা ও ঝুঁকি হ্রাস করা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করা। এছাড়া মুনাফালোভী উদ্দেশ্য ছাড়াই স্টেকহোল্ডারদের সুবিধা নিশ্চিত করা এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে বৃহত্তর জনসাধারণের অংশগ্রহণ উৎসাহিত করা।
তবে ২৫ বছর পরও সিডিবিএল এখনো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত না হয়ে অতালিকাভুক্ত কোম্পানি হিসেবে কাজ করছে, যা এর মূল লক্ষ্য থেকে বিচ্যুত। সিডিবিএলের আয়ের একটি বড় অংশ আসে ইস্যুয়ার কোম্পানি, ব্রোকার, কাস্টোডিয়ান ও বিনিয়োগকারীদের কাছ থেকে।
এসব কারণে ডিবিএ দাবি করেছে, সিডিবিএল যেন দ্রুত স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে তার প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ করতে পারে এবং শেয়ারবাজারের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। এই উদ্দেশ্যে শেয়ারবাজার উন্নয়ন কমিটি, বিএসইসি ও ডিএসই’র হস্তক্ষেপ ও নির্দেশনা কামনা করা হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)