ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
চাকরি ফিরে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার (২৭ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ ঐতিহাসিক রায় প্রদান করেন।
বিগত সময়ে এই মামলায় হেরে গিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে মামলাটি রিভিউ শুনানি পর্যায়ে পৌঁছে। আজকের শুনানিতে চূড়ান্তভাবে ৯৮৮ জন চাকরিচ্যুত কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, ২০১১ সালে উচ্চ আদালতের নির্দেশনার প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এরপর থেকে অনেকেই মানবেতর জীবন যাপন করেছেন, কেউ কেউ বিনা চিকিৎসায় মারা গেছেন। দীর্ঘদিন ধরে চলা দুর্দশার অবসান ঘটাতে তারা চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে আন্দোলনও শুরু করেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট চাকরিচ্যুত এসব কর্মচারীরা পুনর্বহালের দাবিতে সোচ্চার হন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবিকে সমর্থন জানিয়ে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ বিষয়ে রিভিউ পিটিশনের সিদ্ধান্ত গ্রহণ করে।
তথ্য মতে, ২০০৩ ও ২০০৪ সালে বৈধভাবে চাকরিবিধি অনুসরণ করে বিভিন্ন স্মারকে নিয়োগ পেয়েছিলেন এ ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী। কিন্তু ২০১১ সালে কিছু অসাধু কর্মকর্তা ষড়যন্ত্র করে মিথ্যা তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করে তাদের নিয়োগকে অবৈধ বলে প্রমাণ করার চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাদের চাকরিচ্যুত করে যা পরে অপ্রমাণিত, অনৈতিক এবং বিধিবহির্ভূত বলে বিবেচিত হয়।
এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ২০০৪ সালের ৩১ আগস্ট সাবেক এমপি অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া কর্তৃক দায়ের করা একটি রিট মামলা যা ২০০৬ সালের ২২ আগস্ট হাইকোর্ট খারিজ করে দেয়। পরবর্তীতে গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক ২০১০ সালের ১৫ ডিসেম্বর একটি রিভিউ মামলা দায়ের করলে আদালত তাদের চাকরি বাতিলের নির্দেশ দেন।
তবে সব আইনি প্রক্রিয়া শেষে আজকের আপিল বিভাগের রায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে চাকরিচ্যুত থাকা ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী অবশেষে চাকরি ফিরে পাচ্ছেন যা তাদের জীবনে এক নতুন আশার আলো হয়ে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)