ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মুনাফা বাড়লেও ডিভিডেন্ড নেই, শেয়ারের দাম কমল হুড়মুড়িয়ে
২০২৪ অর্থবছরে ১৪ শতাংশ মুনাফা বাড়লেও কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি ওয়ান ব্যাংক পিএলসি। তালিকাভুক্তির পর এটাই প্রথমবারের মতো ব্যাংকটি ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা আসার পর সোমবার ব্যাংকটির শেয়ারদর ৭.৮৯ শতাংশ কমে দাঁড়ায় ৭ টাকায়, ফলে বাজার মূলধন একদিনে কমেছে প্রায় ৬৪ কোটি টাকা।
২০২৩ সালে ব্যাংকটি ৩.৫০ শতাংশ ক্যাশ ও ৩.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। অথচ চলতি বছরের জন্য ঘোষিত শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.২৪ টাকা, যা আগের বছরের ১.০৯ টাকা থেকে বেড়েছে।
২০২৪ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংকটির ইপিএস ৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১ পয়সায়।
কেন ডিভিডেন্ড ঘোষণা করা হয়নি?
ওয়ান ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, “বাংলাদেশ ব্যাংক আমাদের ডিভিডেন্ড ঘোষণার অনুমতি দেয়নি। এমনকি শুধুমাত্র স্টক ডিভিডেন্ড দেওয়ার জন্য আবেদন করলেও সেটাও অনুমোদন পায়নি।”
তিনি জানান, যারা খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন না করে ‘ডিফারাল ফ্যাসিলিটি’ নিয়েছে, তাদের ডিভিডেন্ড ঘোষণা করতে দেওয়া হচ্ছে না।
ব্যাংকটি আরও জানায়, বাংলাদেশ ব্যাংক ১৩ মার্চ একটি প্রজ্ঞাপন জারি করে, যা ২০২৫ সাল থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও ২০২৪ সালের আর্থিক বিবরণীতেই তা বাস্তবায়ন শুরু করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, যেসব ব্যাংকের প্রভিশন ঘাটতি রয়েছে বা যারা ডিফারাল সুবিধা নিয়েছে, তারা ডিভিডেন্ড দিতে পারবে না। এমনকি যেসব ব্যাংক সমস্ত নিয়ন্ত্রক নির্দেশনা মেনে চলছে, তারাও মোট ডিভিডেন্ড প্রদানের সীমা পেইড-আপ মূলধনের ৩০ শতাংশ এর মধ্যে রাখতে বাধ্য।
ব্যাংক সূত্রে জানা যায়, ওয়ান ব্যাংকের প্রভিশন ঘাটতি ১ হাজার কোটি টাকারও বেশি। বাংলাদেশ ব্যাংক এখন এমনকি উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকা খেলাপি ঋণেও শতভাগ প্রভিশন রাখার নির্দেশ দিয়েছে, যা আগে ছিল না।
ব্যাংক সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা বাস্তবায়নের ফলে ১৫ থেকে ২০টি ব্যাংক ২০২৪ অর্থবছরে কোনো ডিভিডেন্ড দিতে পারবে না। আইএমএফের চাপেই এ সিদ্ধান্ত আগেভাগেই কার্যকর করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)