ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সচিবালয়ে আজও বিক্ষোভ কর্মসূচি, দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন সরকারি কর্মচারীরা। গতকাল সোমবার সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ করে তাঁরা আজ মঙ্গলবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
এ প্রেক্ষাপটে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছে ‘জুলাই মঞ্চ’। ফলে উত্তপ্ত পরিস্থিতি বিবেচনায় আজ মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সচিবালয় নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব আব্দুল্লাহ আল জাবেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এর আগে গত রোববার রাতে রাষ্ট্রপতির মাধ্যমে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ জারি করা হয়, যার ফলে চার ধরনের অপরাধে বিভাগীয় মামলার প্রয়োজন না হয়েই কেবল নোটিশের মাধ্যমে কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে। এই বিধানকে ‘কালো আইন’ আখ্যা দিয়ে শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন কর্মচারীরা।
সোমবার বেলা সোয়া ১১টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের দপ্তরের সামনে অবস্থান নেন এবং সচিবালয়ের প্রধান ফটক অবরোধ করেন।
প্রায় আধা ঘণ্টা অবরোধের পর গেট খুলে দেওয়া হলেও কর্মচারীরা বিকেল ৪টা পর্যন্ত আন্দোলন চালিয়ে যান।
এই আন্দোলনের ধারাবাহিকতায় সচিবালয়ের সব সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে ‘ঐক্য ফোরাম’। ফোরামের নেতারা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বিতর্কিত অধ্যাদেশ বাতিল না হবে, ততক্ষণ কর্মসূচি চলবে।
ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর বলেন, “এই আন্দোলন শুধু সচিবালয়ে নয়, সারা দেশের ১৮ লাখ কর্মচারীর মধ্যে ছড়িয়ে পড়বে।”
অন্য কো-চেয়ারম্যান মো. নূরুল ইসলাম জানান, সারা দেশের কর্মচারীরা এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছেন।
এদিকে কর্মচারী নেতারা অভিযোগ করেছেন, আন্দোলনে অংশ নেওয়ায় কিছু সচিব তাঁদের হুমকি দিয়েছেন।
গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কর্মচারী প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা থাকলেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন বিধায় তা সম্ভব হয়নি।
আজ সকাল ১০টায় সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের বাদামতলায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী