ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মারা গেছেন বিচারপতি মানিক
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুল হুদা মানিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮২ বছর বয়সে রবিবার (২৫ মে) রাত সাড়ে ১১টায় ঢাকার ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
সোমবার (২৬ মে) গোপালগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গণে জোহরের নামাজের পর তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে আসরের পর দ্বিতীয় জানাজা হয় রাবেয়া খাতুন হাফিজিয়া মাদরাসা মাঠে, যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজার পর মরদেহ তাঁর পৈতৃক বাড়ি টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে নেওয়া হয়। সেখানে স্বজনদের শেষ শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে বিচারপতি শামসুল হুদা মানিক দুই কন্যা, এক পুত্র এবং বহু গুণমুগ্ধ রেখে গেছেন। তাঁর মৃত্যুতে টুঙ্গিপাড়া জুড়ে এবং বিচার বিভাগে গভীর শোকের ছায়া নেমে আসে।
শামসুল হুদা মানিকের জীবন ছিল বর্ণাঢ্য। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন এক সক্রিয় সংগঠক। ’৮০-এর দশকে তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং পরে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন এবং পরবর্তীতে আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন দীর্ঘ সময় ধরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর