ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পরিবেশ উপদেষ্টার গাড়িবহরে হা’মলার বিষয়ে নতুন তথ্য দিল মন্ত্রণালয়
ডুয়া ডেস্ক: শেরপুরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তবে এ তথ্য সঠিক নয় বলে দাবি করেছে পরিবেশ মন্ত্রণালয়।
আজ সোমবার (২৬ মে) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “শেরপুরে পরিবেশ উপদেষ্টার গাড়ি বহরে হামলা হয়েছে বলে প্রকাশিত খবরটি সঠিক নয়।”
এতে আরও বলা হয়েছে, ‘শেরপুরে পরিবেশ উপদেষ্টার গাড়িবহরে হামলা বিষয়ে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। এই খবরটি বিভ্রান্তিকর ও সত্যনির্ভর নয়।’
বিজ্ঞপ্তিতে পরিবেশ মন্ত্রণালয় জানায়, ‘প্রকৃত বিষয় হলো, আজ পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ীর দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং পরে মধুটিলা রেঞ্জে দীর্ঘমেয়াদি বাগান এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।’
মন্ত্রণালয় আরও জানায়, ‘পরে তিনি (উপদেষ্টা) মধুটিলাতে একটি জনসভা করেন। সেখানে তিনি হাতির আক্রমণে আহত- নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেন এবং হাতি-মানুষের দ্বন্দ্ব ও প্রাকৃতিক বন রক্ষার বিষয়ে মতবিনিময় করেন যা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ ছিল। এসকল অনুষ্ঠানের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পরবর্তীতে একটি স্থানে কয়েকজন সাংবাদিক ও ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা হয়েছে বলে জানা যায়, যার সাথে উপদেষ্টার সফরের সম্পর্কিত নয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি