ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জেলখানায় মাথা ফাটল সাবেক মন্ত্রীর
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আদালতের হাজিরা দিতে গিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন।
সোমবার (২৬ মে) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় হাজিরার জন্য কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতের হাজতখানায় আনা হয়। সেখানে প্রস্রাব করতে গিয়ে টয়লেটে মাথা ঘুরে পড়ে যান তিনি। এতে মাথার পেছনে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে কেরানীগঞ্জ কারা হাসপাতালে পাঠানো হয় তাকে।
সাবেক মন্ত্রীর আইনজীবী নাসিম মাহমুদ জানান, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ। বিশেষ করে তিনি পাকস্থলির ক্যানসারে আক্রান্ত। এ ছাড়া অন্যান্য শারীরিক জটিলতাও রয়েছে, যার কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছে এবং ওজনও দ্রুত কমছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) তারেক জোবায়ের বলেন, তিনি হাইপ্রেসারের রোগী। এ কারণেই মাথা ঘুরে পড়ে যান। আদালতের অনুমতি নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে কারা হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)