ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে আসছেন ২৫০ চীনা বিনিয়োগকারী
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাই ও বাজার পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার উদ্দেশ্যে চীনের প্রায় ১০০টি কোম্পানির ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী আগামী জুন মাসের শুরুতে ঢাকায় আসছেন।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ জুন রাজধানীতে দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।
বাংলাদেশ ও চীনের সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকবে বেজা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকাস্থ চীনা দূতাবাস।
আয়োজকদের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী ২৫০ জনের মধ্যে থাকবেন ফরচুন ৫০০ তালিকাভুক্ত ছয় থেকে সাতটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এবং চীনের চারটি চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা।
বেজা জানিয়েছে, এই সম্মেলন চীন-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক। এটিই প্রথমবারের মতো এত বড় চীনা ব্যবসায়ী প্রতিনিধি দল একযোগে বাংলাদেশ সফর করছেন। বেজা আরও বলেছে, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফর ও গত এপ্রিলের বিনিয়োগ সম্মেলনেরই একটি প্রত্যক্ষ ফলাফল হচ্ছে এই উদ্যোগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর