ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
৪ দাবিতে দ্বিতীয় দিনের মতো এনবিআরে কর্মবিরতি
ডুয়া ডেস্ক: চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কর্মকর্তা ও কর্মচারীরা। এর ফলে স্থবির হয়ে পড়েছে এনবিআরের সেবা কার্যক্রম।
রোববার (২৫ মে) সকাল থেকে আগারগাঁওয়ে এনবিআর ভবনের নিচতলা থেকে শুরু করে বিভিন্ন ফ্লোরে অবস্থান নেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। ভবনের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন সেখানে। নিরাপত্তার অংশ হিসেবে এনবিআর ভবনে প্রবেশের সময় সবার পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।
এ কর্মসূচির আয়োজন করেছে 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ'।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এনবিআর চেয়ারম্যানের অপসারণ, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসমক্ষে প্রকাশ, এবং খসড়া সংস্কার প্রস্তাব সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত করার দাবি জানাচ্ছেন। এসব দাবিতে গত ২২ মে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।
রোববার সকাল থেকে ঢাকা ছাড়াও দেশের সব কর অঞ্চল, কাস্টম হাউস ও ভ্যাট কমিশনারেটে কর্মবিরতির পাশাপাশি অবস্থান কর্মসূচি চলছে। কাস্টম হাউস, ভ্যাট ও আয়কর অফিসে কোনো সেবা দেওয়া হচ্ছে না। তবে পূর্বঘোষণা অনুযায়ী, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতামুক্ত রয়েছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। একই সঙ্গে সেবা বিঘ্নিত হওয়ায় সেবাপ্রার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী