ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সীমান্তে বিএসএফের গু-লি-তে আ-হত ২
ডুয়া ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালালে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৫ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আহত দুই যুবক হলেন—শ্যামপুর এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলাম (২৮), পিতা শের আলী এবং মো. আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত হলেও পরিবার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ছয়জন স্থানীয় ব্যক্তি খাদলা সীমান্ত দিয়ে ভারতের প্রায় দেড়শ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের টহল দল ছররা গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে গেলেও রবিউল ও আজাদ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সীমান্তবাসীদের অভিযোগ, ঈদকে সামনে রেখে ভারতীয় গরু, মসলা ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের চোরাচালান বেড়েছে। বিজিবি নিয়মিত অভিযান চালালেও চোরাকারবারিদের তৎপরতা দমানো যাচ্ছে না।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন বলে খবর পেয়েছেন তারা। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগও চলমান রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত