ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রাবির ‘এ’ ও ‘সি’ ইউনিটে পছন্দক্রম ফরম পূরণ শুরু ২৬ মে
ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিষয় পছন্দক্রম ফরম পূরণের প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৬ মে সোমবার থেকে। এ কার্যক্রম চলবে ৩১ মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
‘এ’ ইউনিট:
‘এ’ ইউনিটের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা ও সংগীত, নাট্যকলা এবং চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একইসঙ্গে গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের ২৬ মে থেকে ৩১ মে-র মধ্যে অনলাইনে বাধ্যতামূলকভাবে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
উল্লেখ্য, কেউ এই সময়ের মধ্যে ফরম না পূরণ করলে ‘এ’ ইউনিটে তার ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে। এছাড়া পছন্দ অনুযায়ী কোনো বিভাগে নির্বাচিত হলে সেই বিভাগেই ভর্তি হতে হবে; অন্যথায় প্রার্থিতা বাতিল হয়ে যাবে।
‘সি’ ইউনিট:
‘সি’ ইউনিটের অধীন বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, ফিশারিজ, ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস অনুষদ এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার ফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদেরও ২৬ মে থেকে ৩১ মে-র মধ্যে অনলাইনে পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
তবে ‘সি’ ইউনিটে ফরম পূরণের ক্ষেত্রে সব বিষয় পছন্দক্রমে রাখা বাধ্যতামূলক নয়।
নির্বাচনের ফল ও ভর্তি:
‘এ’ ইউনিটে বিভাগের আসনসংখ্যা অনুযায়ী চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২ জুন।
সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শুরু হবে ১৬ জুন থেকে।
‘সি’ ইউনিটে প্রথম নির্বাচনী তালিকা প্রকাশিত হবে ৪ জুন বিকেলে এবং দ্বিতীয় তালিকা ২১ জুন বিকেলে।
প্রথম দফার ভর্তি ১৬-১৮ জুন, দ্বিতীয় দফার ভর্তি ২৩-২৪ জুন অনুষ্ঠিত হবে।
ভর্তিচ্ছুদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)