ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ
ডুয়া ডেস্ক: ভারতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, তারই এক সতীর্থ আরুষি গোয়েল তার ফ্ল্যাটে চুরি করেছেন এবং দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়েছেন। ঘটনাটি দীপ্তিকে মানসিকভাবে ভেঙে দিয়েছে বলে জানা গেছে।
দীপ্তির অভিযোগ অনুযায়ী, উত্তরপ্রদেশ এবং প্রমিলা প্রিমিয়ার লিগে একসঙ্গে খেলার সুবাদে আরুষির সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সেই সম্পর্কের সুযোগ নিয়েই আরুষি ও তার পরিবার পারিবারিক সমস্যার অজুহাতে দীপ্তির কাছ থেকে আর্থিক সহায়তা দাবি করেন। দীপ্তি দাবি করেছেন, গত দুই বছরে তিনি আরুষিকে মোট ২৫ লাখ টাকা দিয়েছেন। তবে টাকা ফেরত চাইলে আরুষি তা দিতে অস্বীকৃতি জানান।
দীপ্তির আরও অভিযোগ, গত ২২ এপ্রিল আরুষি আগ্রায় তার ফ্ল্যাটের তালা ভেঙে প্রবেশ করে প্রায় ২৫ লাখ টাকার গয়না ও ২,৫০০ ডলার বিদেশি মুদ্রা চুরি করেন। পরে অন্য একটি তালা লাগিয়ে স্থান ত্যাগ করেন, ফলে দীপ্তির ভাই সুমিত ফ্ল্যাটে প্রবেশ করতে না পেরে বিষয়টি সামনে আনেন।
এসিপি সুকন্যা শর্মা গণমাধ্যমকে জানান, দীপ্তির ভাই সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)