ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
‘কাচ্চিভাই’র মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডুয়া ডেস্ক: বিশুদ্ধ খাদ্য মামলায় যশোরের দুটি খাবার প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রতিষ্ঠান দুটি হলো ‘কাচ্চিভাই’ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’।
আজ বৃহস্পতিবার (২২ মে) মামলার নির্ধারিত তারিখে উপস্থিত না হওয়ায় আদালত এই আদেশ দেন।
স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ওইদিন আদালতে হাজির হওয়ার নির্দেশনা থাকলেও ‘কাচ্চিভাই’-এর মালিক সোহেল সিরাজ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’-এর মালিক মিহির ঘোষ হাজির হননি।
তবে মামলার অপর আসামি ‘জনি কাবাব’-এর মালিক জয়নুল হক জনি বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে দোষ স্বীকার করেন। আদালত তার জামিন মঞ্জুর করেছেন এবং মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আগামী ১৬ জুন।
অন্যদিকে, ‘কাচ্চিভাই’ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন এবং ‘অনন্যা ঘোষ ডেয়ারি’ মামলার তারিখ রাখা হয়েছে ৪ জুন। দুই প্রতিষ্ঠানের মালিক আদালতে অনুপস্থিত থাকায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
উল্লেখ্য, গত ৭ মে যশোর শহরের ‘কাচ্চিভাই’, ‘জনি কাবাব’ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’তে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও সরবরাহের প্রমাণ মেলে। রান্নাঘরের নোংরা অবস্থা, স্যানিটেশনের ঘাটতি এবং খাদ্যমানের লঙ্ঘনের কারণে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে মামলা করেন স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম। বৃহস্পতিবার এসব মামলার ধার্য তারিখে আদালত পৃথক আদেশ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে