ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সরে গেলেন পররাষ্ট্র সচিব; নতুন দায়িত্বে যিনি
ডুয়া ডেস্ক: পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (২২ মে) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী শুক্রবার থেকে এ আদেশ কার্যকর হবে।
আদেশে বলা হয়, ‘মো. জসীম উদ্দিন, পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন।’
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এক মাসের মধ্যে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পান জসীম উদ্দিন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের এই কর্মকর্তা ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেন। ২০২৬ সালের ডিসেম্বর মাসে তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।
চীন, কাতার ও গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন জসীম উদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ‘তাকে আবারও রাষ্ট্রদূত হিসেবে বিদেশে নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।’
অন্যদিকে, তার স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্বে আসা রুহুল আলম সিদ্দিকী বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার এবং পর্তুগালে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিঙ্গাপুর, বার্লিন, নয়াদিল্লি ও করাচিতে বাংলাদেশ মিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্বে ছিলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)