ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ সরকারের
ডুয়া ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও মানসম্মত ও কার্যকর করতে ‘জেলা বিশেষজ্ঞ পুল’ গঠনের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেশের প্রতিটি জেলায় বিশেষজ্ঞদের একটি তালিকা প্রণয়ন করে শিক্ষক প্রশিক্ষণে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার ব্যবস্থা করা হবে।
বুধবার (২১ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মনিটরিং ও সমন্বয় অনুবিভাগের সহকারী সচিব মো. জাহাঙ্গীর হোসাইনের স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়।
স্মারকে উল্লেখ করা হয়, নির্ধারিত যোগ্যতা পূরণকারী আগ্রহী সরকারি ও বেসরকারি ব্যক্তিরা এই পুলে অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠাতে হবে আগামী ৩০ জুনের মধ্যে। পুলে নির্বাচিত সদস্যরা তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
যোগ্যতা ও শর্তাবলি:
জেলা বিশেষজ্ঞ পুলে অন্তর্ভুক্ত হতে হলে আবেদনকারীদের অবশ্যই যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা, সরকারি চাকরি, বাজেট ব্যবস্থাপনা অথবা সরকারি ক্রয় প্রক্রিয়ার অন্তত একটি ক্ষেত্রে বিশেষজ্ঞ জ্ঞান থাকা আবশ্যক।
সরকারি ও বেসরকারি—উভয় ক্ষেত্রের প্রার্থীরা এই পুলে আবেদন করতে পারবেন। তবে বেসরকারি প্রার্থীদের ক্ষেত্রে প্রকাশিত গবেষণাপত্র, জাতীয় দৈনিক বা স্বীকৃত পত্রিকায় প্রবন্ধ/নিবন্ধ থাকাটা বাধ্যতামূলক।
সম্মানী:
পুলভুক্ত সরকারি বিশেষজ্ঞরা সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্মানী পাবেন। অন্যদিকে বেসরকারি বিশেষজ্ঞদের প্রতিটি সেশনের জন্য ২,৫০০ টাকা হারে সম্মানী প্রদান করা হবে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি