ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
টিসিবির পণ্যে বড়সড় মূল্যবৃদ্ধি
ডুয়া ডেস্ক: সারাদেশে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে এবারের কার্যক্রমে প্রতিষ্ঠানটি সব পণ্যের দাম বাড়িয়েছে। যদিও বাড়তি মূল্যে বিক্রি হলেও বাজারদরের তুলনায় টিসিবির পণ্য এখনো তুলনামূলক সাশ্রয়ী। আগামী বৃহস্পতিবার (২২ মে) থেকে এই বিক্রি কার্যক্রম শুরু হবে।
বুধবার (২১ মে) টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে দেশব্যাপী ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। নতুন মূল্যে প্রতি লিটার সয়াবিন তেল ১৩৫ টাকা, প্রতি কেজি চিনি ৮৫ টাকা এবং মসুর ডাল ৮০ টাকায় বিক্রি হবে। অর্থাৎ আগের চেয়ে তেলে ৩৫ টাকা, চিনি ও ডালে যথাক্রমে ১৫ ও ২০ টাকা করে মূল্যবৃদ্ধি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের পাশাপাশি যেকোনো সাধারণ ভোক্তাও নির্দিষ্ট ট্রাকসেল পয়েন্ট থেকে এসব পণ্য কিনতে পারবেন। তবে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।
টিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার ভর্তুকি অব্যাহত রেখেছে। তবে বাজেট সাশ্রয় এবং বাজারদর সমন্বয়ের কারণে পণ্যের দাম কিছুটা বাড়ানো হয়েছে।
এই কার্যক্রম চলবে আগামী ৩ জুন পর্যন্ত, প্রতিদিন (শুক্র ও সরকারি ছুটির দিনসহ) নির্ধারিত ট্রাক থেকে পণ্য বিক্রি হবে। এর মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ছয়টি বিভাগীয় শহরে ১০টি করে এবং দেশের বাকি ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাক চালু থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল