ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পাওনা শোধ করেন, না হয় জেলে যান: শ্রম উপদেষ্টা
ডুয়া ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেন, টিএনজেড লিমিটেড ও মাহমুদ গ্রুপসহ যেসব প্রতিষ্ঠানের কাছে শ্রমিকদের বকেয়া রয়েছে, আগামী ২৮ মে’র মধ্যে তা পরিশোধ করতেই হবে।
বুধবার (২১ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোরবানির ঈদ উপলক্ষে নৌযাত্রা, নিরাপদ চলাচল ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
সাখাওয়াত হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, হয় পাওনা শোধ করতে হবে, না হলে জেলে যেতে হবে। সময়মতো টাকা না দিলে মামলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে—কেউ ছাড় পাবে না। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তারা গ্রেপ্তার হবেন। বিদেশে পালিয়ে থাকলেও রেড অ্যালার্ট জারি করা হবে। কেউ যেন ঢাকার বাইরেও যেতে না পারেন, সে বিষয়ে নজরদারি থাকবে।
তিনি আরও জানান, এরই মধ্যে পাঁচজন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে, আরও অনেকের বিরুদ্ধেও মামলা করা হবে। তিনি জোর দিয়ে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় কোনো প্রকার আপস করা হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর