ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি অ্যালামনাই নিউজ পোর্টালের শুভ উদ্বোধন
ডুয়া নিউজ: ঢাকা ইউনিভাসির্টি অ্যালামনাই নিউজ পোর্টাল ‘duaa-news.com’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর)) রাত সাড়ে আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে উৎসবমুখর পরিবেশে নিউজ পোর্টালটির উদ্বোধন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা ইউনিভাসির্টি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র প্রধান পৃষ্টপোষক অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে নিউজ পোর্টালটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া এর আহ্বায়ক ও নিউজপোর্টালের প্রধান সম্পাদক শামসুজ্জামান দুদু। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউজ পোর্টালের সম্পাদক আবদুস সাত্তার মিয়াজী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া এর সদস্য সচিব ও নিউজপোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী।
সভায় জানানো হয়, ‘duaa-news.com’-এ দেশে-বিদেশে অবস্থাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের সফলতা ও অর্জন গুরুত্ব সহকারে প্রচার করা হবে। এছাড়া, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খবরা-খবর দেশ-বিদেশের অ্যালামনাইদের কাছে পৌঁছে দেওয়া হবে। নিউজ পোর্টালটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপত্র হিসাবে কাজ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- ভূমিকম্পে কাঁপল দেশ
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন